বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জমিদার ফনিভূষন মন্ডল-এর স্মরণ সভা

আধুনিক দেবহাটার স্থপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ঐতিহ্যবাহী প্রবাদ পুরুষ ও মহান সাধক স্বর্গীয় জমিদার ফনিভূষন মন্ডল-এর তিরোধান দিবস উৎযাপন উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাব সংলগ্ন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এম শরিফ খান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরীয়া হাসান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রওশন আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব (মন্টু)। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা ও শিক্ষক আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল কালাম, জামায়াত নেতা ফয়জুল ইসলাম, জমিদার পরিবারের বংশধর নারায়ণ চন্দ্র মন্ডল, বীরমুক্তিযোদ্ধা সাবুর আলী, ফয়জুল ইসলাম, আবু তৈয়ব খান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

উল্লেখ্য যে, জমিদার ফনিভূষণ মন্ডল দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশন, দেবহাটা সদরে চ্যারিটেবল ডিসপেনসারি, পুরাতন থানা ভবন, দেবহাটা ফুটবল মাঠ সহ অসংখ্য সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ