বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য : গাজী নজরুল ইসলাম

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনেই আমরা বিশ্বাস করি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান ও নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, মাওঃ আব্দুল বারী প্রমুখ। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি