বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাদানী নগর সড়ক ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন রুহুল এমপি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া আল-ফুরকান সংলগ্ন মাদানী নগর সড়ক ও গেটের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকাল ৫টায় খেজুরবাড়িয়া গ্রামে বাস্তাবায়িত উক্ত কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, গ্রামবাসির সুপেও পানির সুব্যবস্থা করতে দ্রæত ট্যাংক বসানো হবে। আগামীতে পাইপ লাইনের মাধ্যমে গ্রামের বিভিন্ন পর্যায়ে পানি সরবাহ করার সুযোগ করে দেওয়া হবে।

সেই সাথে খেজুরবাড়িয়া গ্রামের সকল রাস্তা পর্যায়ক্রমে নির্মাণ করা হবে। কোন রাস্তা কাঁচা থাকবে না। সংসদ সদস্য এসময় আল ফুরকান একাডেমির শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে আল ফুরকান একাডেমির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডা. আবুল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা ওহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা