বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নারী দিবসে আলোচনা সভা নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় সম্মাননা প্রদান

দেবহাটায় নারী দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও করোনা কালে নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় অবদান রাখায় সম্মান প্রদান করা হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, একাডেমি শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নারী কন্ঠের নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন, প্রাইড প্রকল্পের মুজিবর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দেরা।

অনুষ্ঠানে ৭জন শ্রেষ্ট নারী সখিপুরের আশার আলোর ফাতেমা খাতুন, কুলিয়ার ইউপি সদস্য ফাতেমা খাতুন, পারুলিয়ার ইউপি সদস্য নুর বানু আল কাদেরী, দেবহাটা সদরের নারী সমাজকর্মী সুফিয়া খাতুন, ওয়াল্ড ভিশন বাংলাদেশের ফুলি সরকার, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার তাহমিনা খাতুন, নওয়াপাড়ার নারী উদ্যোক্তা সুফিয়া খাতুন কে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া নারী উদ্যোক্তা সুফিয়া খাতুন কে নগদ ৫ হাজার টাকা উপহার দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ