বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এবং নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এর উদ্যেগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের অর্ধশত পঙ্গু, দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের দেবহাটা অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘সমাজের পঙ্গু, দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের বোঝা না বরং এই জাতীয় উদ্যোগ তাঁদেরকে স্বাবলম্বী করবে।’
এছাড়া লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা ব্যাপী বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘মানবতার কল্যাণে সাতক্ষীরা অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করে যেতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত।’

অনুষ্ঠানটিতে সাতক্ষীরা জেলা ও উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আহবায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান স.ম গোলাম মোস্তাফা।

উল্লেখ্য, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এর উদ্যোগে সাতক্ষীর জেলায় পর্যায়ক্রমে ১ হাজার পঙ্গু, দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী মাঝে এ হুইল চেয়ার বিতরণ হবে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় করোনাকালীন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের করোনা আক্রান্ত ব্যক্তিদের ফ্রি ঔষধ সরবরাহসহ এই মানবিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি