শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা

দেশসেরা সুস্বাদু আমে সাতক্ষীরায় শুরু হয়েছে নবমৌসুম। চলতি মৌসুমের দ্বিতীয় দিনেই বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আমের ব্যাপক সমারোহ দেখা যাচ্ছে। বিভিন্ন মাধ্যম হয়ে এসব আম সাতক্ষীরা থেকে রাজধানীসহ পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে।

বুধবার (৬ মে) শহরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা যায়, বাজারে এখন সবচেয়ে বেশি সরবরাহ হয়েছে গোবিন্দভোগ।

পাইকারি বাজারে আকার ও মানভেদে প্রতি মণ গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। তবে খুচরা পর্যায়ে এই আম ১৬০০ থেকে ১৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। একই দামে বিক্রি হচ্ছে গোপালভোগ আমও।

সুলতানপুর বাজারের আম ব্যবসায়ী কবির হোসেন জানান, এ বছর আমের ফলন প্রচুর। ফলে বাজারে প্রচুর আম আসছে। ছোট, মাঝারি ও বড় আকারের আম ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাইকাররা প্রতি মণ গোবিন্দভোগ আম ১২০০ থেকে ১৫০০ টাকায় কিনছেন, যা খুচরা বাজারে ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি মনে করেন, আমের দাম তুলনামূলক কম হলেও চাষিরা লাভবান হবেন, কারণ এবার গাছে ফলন বেশি।

বাজারে আম বিক্রি করতে আসা মহিরুল্লাহ গাইন বলেন, ‘গোবিন্দভোগ আম নিয়ে এসেছি। পাইকারি দরে ১৬০০ টাকা চেয়েছি কিন্তু কেউ নিচ্ছে না। প্রতি মণ ১৩০০ থেকে ১৪০০ টাকা দাম বলছে ব্যবসায়ীরা।’ ব্যবসায়ীদের ধারণা, সামনের দিনগুলোতে বাজারে সরবরাহ আরও বাড়লে আমের দাম আরও কমতে পারে।

মাঠ পর্যায়ে আমের দাম কিছুটা কম থাকলেও অনলাইনে ভিন্ন চিত্র দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনলাইন ব্যবসায়ীরা প্রতি কেজি আম কুরিয়ার চার্জ ও আনুষঙ্গিক খরচসহ ১২৫ টাকায় বিক্রি করছেন। সে হিসেবে অনলাইনে প্রতি মণ আমের দাম পড়ছে ৫ হাজার টাকা।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘এ বছর আমের ফলন বাম্পার। ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগসহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়েছে। ১৫ মে বাজারে আসবে হিমসাগর। জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিকটন।’

তিনি আরও বলেন, ‘আমরা সার্বক্ষনিক মনিটরিং করছি যেন কোন আম ব্যবসায়ী আমে কেমিক্যাল দিয়ে বাজারজাত করতে না পারে। আমের সুনাম ধরে রাখতে বিষমুক্ত, নিরাপদ আম ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রশাসন সার্বক্ষনিক কাজ করছে।’

তবে অনলাইনে আমের দামের বিষয়ে কৃষি কর্মকর্তা জানান, প্রতি বছরই মৌসুমী ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে নিজেদের মতো দাম নির্ধারণ করে আম বিক্রি করেন। এদের ওপর কৃষি বিভাগের কোনো নিয়ন্ত্রণ নেই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ