রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে স্বাস্থ্যসেবার ব্যয়ের বড় অংশই রোগীদের নিজস্ব অর্থে বহন করতে হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, দেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীদের পকেট থেকেই পরিশোধ করতে হয়, যেখানে থাইল্যান্ডে এ হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যয় বৃদ্ধি দেশের স্বাস্থ্য খাতের অন্যতম বড় সমস্যা। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, স্বাস্থ্যসেবার ব্যয়ের সিংহভাগই রোগীদের নিজস্ব অর্থে বহন করতে হয়। তিনি উল্লেখ করেন, থাইল্যান্ড ও মালদ্বীপের মতো দেশগুলো তুলনামূলক কম ব্যক্তিগত স্বাস্থ্যব্যয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং সেখানে অপরিকল্পিতভাবে হাসপাতাল বা ভবন নির্মাণের পরিবর্তে স্বাস্থ্যব্যবস্থার কার্যকারিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিরোধী দলের সমালোচনা করে ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে তারা কার্যকর কোনো আলোচনা করেননি। স্বাস্থ্য সংস্কার কমিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে, যা নিয়ে সংসদে গঠনমূলক আলোচনা হলে তা দেশের জন্য ইতিবাচক হতো।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করে এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর্থিক সামর্থ্য নির্বিশেষে সবাই সহজে ও বিনা মূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবে।

দেশের স্বাস্থ্য খাতের প্রধান চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগ এ মৃত্যুর প্রধান কারণ।

তিনি স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সেবার বিকেন্দ্রীকরণ এবং ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. এম এ মুহিত বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শহর ও গ্রামের মানুষ সমান মানের স্বাস্থ্যসেবা পাবে। এ ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকেই ভিত্তি হিসেবে নেওয়া হবে।

তিনি আরও জানান, চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। ফলে সরকার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে অধিক গুরুত্ব দেবে এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

একই রকম সংবাদ সমূহ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭ কেজি ১৮০ গ্রাম কুশ জব্দবিস্তারিত পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’বিস্তারিত পড়ুন

  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব