সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বর্তমান প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ উল্লেখ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই যোগ্য ও দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে তিনি এই পরামর্শ দেন।

সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্প করেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তোমাদের এখন থেকেই সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এদিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংসদ ভবন পরিদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক। শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম, সংসদ লাইব্রেরি পরিদর্শন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেওয়ার সুযোগ পান। এছাড়া তারা সরাসরি সংসদ অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যপ্রণালী প্রত্যক্ষ করেন, যা তাদের সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে।

সরকারপ্রধানের আমন্ত্রণে এমন আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও শিক্ষকরা গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর আন্তরিক আপ্যায়ন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে জানান তারা। এমন অনন্য সুযোগ তৈরির জন্য তারা সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী