বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের অর্থনীতির বড় দায় খেলাপি ঋণ: জাহেদী

বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। যেটা আমাদের দেশের জন্য অনেক বড়। যদিও শতাংশের দিক থেকে এটি ১১ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে আদায় হয়েছে ৫৮ হাজার কোটি টাকা।

২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মামলার কারণে ২ লাখ ১২ হাজার ১৫৭ কোটি টাকা সরকারের অনাদায়ী হয়ে আছে। সারা দেশে আদালতে আটকে থাকা মামলা রয়েছে ২ লাখ ৮২ হাজার ৯৬টি।

এ মামলা কিভাবে নিষ্পত্তি হবে জানা নেই। যে ঋণ দেওয়া হয়েছে তার ২৫ শতাংশ আমরা পাচ্ছি না। এটা আমাদের অর্থনীতির জন্য বড় দায়।

বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে বাজেট আলোচনায় এসব কথা বলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

এ সময় তিনি কৃষিতে ভর্তুকি কমানোর সমালোচনা করে বলেন, মূল্যস্ফীতির জন্য যে ৭৪৯টি পণ্য হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে ৫০০টির বেশি কৃষিজাত পণ্য। তাই মূল্যস্ফীতি কমাতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে এবং কৃষককে ভর্তুকি দিতে হবে। কৃষির ভর্তুকির ক্ষেত্রে ৩২ দশমিক ৭ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। কৃষি নির্ভর দেশে কৃষিতে ভর্তুকি না কমিয়ে বাড়ানোর পরামর্শ দেন তিনি।

২০২৩-২৪ সংশোধিত বাজেটে কৃষিতে ভর্তুকি ছিল ২৫ হাজার ৬৪৪ কোটি টাকা টাকা। আগামীবছর কৃষিতে বরাদ্দ একলাফে ১৭ হাজার কোটিতে নেমে গেছে। তাই কৃষিতে ভর্তুকি যদি বাড়ানো না যায় তাহলে গত বছর যা ছিল তা রাখার সুপারিশ করেন তিনি।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে এমপি জাহেদী বলেন, ওএমএস, খাদ্য ভর্তুকি, ভিজিএফ, মাতৃ ও শিশু উন্নয়ন কর্মসূচি-প্রধানমন্ত্রীর নেওয়া অত্যন্ত যুগোপযোগী ও কল্যাণকর একটি কর্মসূচি। এর মধ্যে ওএমএসে মাত্র ৪ শতাংশ বাজেট বাড়োনো হয়েছে। এটা অত্যন্ত অপ্রতুল।

অন্যদিকে খাদ্য ভর্তুকিতে ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সেবামূলক খাতে ২০ শতাংশ কমানো নিয়ে প্রশ্ন তুলেন তিনি। ভিজিএফে মাত্র ৭ শতাংশ বরাদ্দ বেড়ে ৫৬৩ কোটিয়া দাঁড়িয়েছে। এখানে বরাদ্দ ১ হাজার কোটি টাকা করার পরামর্শ দেন তিনি। মাতৃ শিশু উন্নয়ন ও পেনশন কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোয় ধন্যবাদ জানান তিনি।

শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ক্যাডেট কলেজগুলো দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও সব সময় বাজেট সংকটে থাকে। আগামী অর্থবছরে ক্যাডেট কলেজ শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে এবং সঠিকভাবে পরিচালনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ব্যবস্থা করার সুপারিশ করেন তিনি।

হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগের ব্যাপারে ইতিবাচক সম্মতি দেওয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এমপি জাহেদী বলেন, হাসপাতাল সমূহে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম বছরে ৬০০ ফার্মাসিস্ট নিয়োগ হতে পারে। তাই দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে জনবল নিয়োগে প্রয়োজনীয় অর্থ প্রদানে অর্থমন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করেন তিনি।

এ সময় তিনি ঝিনাইদহে মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতালে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি, কিডনি রোগীদের ডায়ালাইসিস ও হার্টের রোগীদের সিসিওর ব্যবস্থা করতে বিশেষায়িত ইউনিট চালু করার সুপারিশ করেন। এ ছাড়া ঝিনাইদহে কৃষি ফার্মকে কেন্দ্র করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বেবিস্তারিত পড়ুন

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২বিস্তারিত পড়ুন

শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়াবিস্তারিত পড়ুন

  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
  • পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট
  • আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…
  • আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটির প্রতিবেদন
  • ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড রায়
  • ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…