রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নকল পোলাও চালের কারবার সংবাদ প্রকাশের পর বাগআঁচড়ার আরিফ স্টোরকে জরিমানা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে নিম্নমানের খোলা চাল নামি-দামি কোম্পানির প্যাকেটে ভরে পোলাও চাল হিসেবে বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স আরিফ স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে এবং ভেজাল চাল জব্দ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে অবস্থিত মেসার্স আরিফ স্টোরক এ অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, বাজার থেকে নিম্নমানের খোলা চাল সংগ্রহ করে তা বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের পোলাও চালের প্যাকেটে ভরে প্যাকেটজাত করা হচ্ছিল। পরে সেই চাল পোলাও চাল হিসেবে দোকানেই বিক্রি করা হচ্ছিল। এভাবে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক আরিফ হোসেনকে পাঁচ হাজার (৫,০০০) টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে দোকানে বিক্রির জন্য সংরক্ষিত ২০ প্যাকেট পোলাও চাল (প্রতি প্যাকেট ১ কেজি) জব্দ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় পত্রিকা সমাজের কথাসহ একাধিক গণমাধ্যমে বাগআঁচড়ায় ভেজাল পোলাও চাল নামি-দামি মোড়কে প্যাকেট করে ভোক্তার সাথে প্রতারণা শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দ্রুত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, ভোক্তাদের সাথে প্রতারণা কিংবা ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার