নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত


নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে।
বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে তাদের ওপর আওয়ামী লীগের একটি গ্রুপ হামলা চালায়।
এসময় কযেকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।
ওসি ইদ্রিস আলী বলেন, মোটর শোভাযাত্রার পিছনে তারা অতর্কিত হামলা করে। দলছুট দুইজনকে পেয়ে হামলাকারীরা মাত্রাতিরিক্ত মারধর করে। তারা দুজন মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো গ্রেফতার নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘট ডেকেছে তারা এবং তাদের সমর্থকরা (আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা) এ ঘটনায় দায়ী।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, হামলার ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন


