বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন পরিচয়ে ফের বাংলাদেশে আসছেন পিটার হাস

বাংলাদেশে ব্যাপক আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ঢাকায় নিযুক্ত সদ্য বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস ফের আসছেন বাংলাদেশে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম এই সাবেক রাষ্ট্রদূত।

মার্কিন এই গ্যাস কোম্পানিটির ব্যবসা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি টার্মিনালও আছে এক্সিলারেট এনার্জির।

প্রতিষ্ঠানটিও প্রত্যাশা করছে, বিভিন্ন দেশে কূটনীতিক হিসেবে কাজ করতে গিয়ে ভৌগলিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যবসায়ীক বাজার সম্পর্কে তার যে অগাধ জানাশোনা আছে সেটা কাজে লাগানোর। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেদেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে কাজ করেছেন পিটার হাস। তার এই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় এক্সিলারেট এনার্জি। সেই হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা বাড়াতে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারেন সাবেক এই কূটনীতিক।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিটার হাস যোগ দেওয়ার খবরটি জানিয়েছে এক্সিলারেট এনার্জি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। এছাড়া ২০২৬ সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে একটি চুক্তি করেছে এক্সিলারেট।

বিজ্ঞপ্তিতে এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেন, ‘কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিটার হাস। ভূরাজনীতি ও বাজার সম্পর্কে তার ভালো ধারণা আছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বজুড়ে এক্সিলারেটের গ্রাহকের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে।’

পিটার হাসের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এক্সিলারেট এনার্জি অবদান রাখছে।’

এক্সিলারেট এনার্জি যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এলএনজি সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল, অবকাঠামো উন্নয়নে কাজ করে তারা। বাংলাদেশ ছাড়াও আরব আমিরাত, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ বেশি কিছু দেশে ব্যবসা রয়েছে তাদের।

বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন পিটার ডি হাস। ঢাকা মিশন শেষ করলেও এই পেশাদার কূটনৈতিক যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান গত ২৭ সেপ্টেম্বর।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী