রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা অতিভারী বৃষ্টিতে খাল, বিল, পুকুর, মৎস্যঘের ও বিভিন্ন জলাশয় নতুন পানিতে প্লাবিত হয়েছে। আর সেই নতুন পানিকে ঘিরেই শুরু হয়েছে দেশীয় প্রজাতির মাছ ধরার উৎসব। এলাকার বিভিন্ন খাল-বিল ও প্লাবিত মাঠে মাছ ধরতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

শনিবার (১১ জুলাই-২০২৬) সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জের খালিয়া বালির খাল, মানিকগঞ্জের খাল, মোবারকপুর খালসহ প্লাবিত বিলগুলোতে সকাল থেকে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। কেউ জাল, কেউ ঘুনি, আবার কেউ অন্যান্য দেশীয় মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করে মাছ শিকার করছেন। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, মধ্যবয়সী ও বৃদ্ধ। সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাল-বিলগুলো যেন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য- বৃষ্টির নতুন পানিতে বিভিন্ন জলাশয় থেকে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে পড়ায় মাছ ধরার এ সুযোগ তৈরি হয়েছে। টেংরা, পুঁটি, কৈ, শিং, মাগুরসহ নানা ধরনের দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। মাছ ধরার পাশাপাশি পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দও উপভোগ করছেন অনেকে।

রাজগঞ্জের খালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন- প্রতিবছর এমন নতুন পানি এলে আমরা মাছ ধরতে নামি। এতে যেমন পরিবারের জন্য টাটকা দেশি মাছ পাওয়া যায়, তেমনি সবার সঙ্গে আনন্দ ভাগাভাগিরও সুযোগ হয়। তবে দেশীয় মাছের প্রজনন টিকিয়ে রাখতে ছোট মাছ ও পোনা নির্বিচারে না ধরার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মানিকগঞ্জ এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন- বৃষ্টির পর খাল-বিলে মানুষকে একসঙ্গে মাছ ধরতে দেখা সত্যিই আনন্দের। শিশুদেরও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হচ্ছে। তবে অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার না করে পরিবেশবান্ধব উপায়ে মাছ ধরলে দেশীয় মাছের সংখ্যা ভবিষ্যতেও বজায় থাকবে।

স্থানীয় প্রবীণদের মতে- একসময় বর্ষাকালে নতুন পানিতে মাছ ধরা ছিল গ্রামীণ জীবনের একটি ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র কিছুটা বদলে গেলেও এবার টানা বৃষ্টিতে আবারও সেই চিরচেনা দৃশ্য ফিরে এসেছে। নতুন পানির সঙ্গে খাল-বিলে মানুষের প্রাণচাঞ্চল্যও যেন নতুন করে জেগে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগবিস্তারিত পড়ুন

কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কলারোয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা

কলারোয়ায় কাঁচা ঝালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি কাঁচা ঝাল বিক্রিবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন