শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারনে উড়ন্ত ৩ ছিনতাইকারী পুলিশের খাঁচায়

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরাতন বাজার এলাকায় পন‍্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাইয়ের সময় নাভারন হাইওয়ে থানার পুলিশ ৩ জন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে মাসুদ রানা (২০), একই গ্রামের মন্টু রহমানের ছেলে জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২)।

নাভারন হাইওয়ে থানার ওসি এসএম আসাদুজ্জামান জানান, রাত সাড়ে ৭টার দিকে থানার সামনে ডিউটিরত অবস্থায় জানতে পারি পুরাতন বাজারের নিকটে ছিনতাই কারীরা একটি পন্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাই করছে। সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ভাবে সেখানে অভিযান চালিয়ে উড়ন্ত ছিনতাইকারী চক্রের ৩ সদস‍্যকে আটক করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরো ৪ সহযোগী পালিয়ে যায়। এসময় ট্রাক চালকের নিকট থেকে ছিনতাইকৃত ৬হাজার ১শত টাকা উদ্ধার করা হয়। এবং ছিনতাইকারীদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল জব্দ করা হয়েছে।

পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী