বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ” নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল এবং শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের উক্ত স্কুলে ১২ ও ১৫ অক্টোবর বৃহস্পতিবার ও রবিবার পৃথকভাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় ফিংড়ি ইউনিয়নে (১৫অক্টোবর) প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর সবুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হাসান।

আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুলের প্রশিক্ষণ কর্মশালায় (১২অক্টোবর) সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়নের মেম্বর আতাউর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজেয়েট স্কুল ও শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া, দরিদ্র ও মেধাবী মোট ৬০ জন ছাত্রী।

স্কুলছাত্রীদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, কমিউনিটির নারী ও কিশোরীরা তাদের অধিকার বাস্তবায়নে সমান ভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা নিবে, কমিউনিটিতে কিশোরী হিসেবে তার যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়ন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ভূমিকা পালন, বয়ঃসন্ধিকালিন পরিবর্তন, শিশু সুরক্ষা, শরীরের সীমানা, স্যনিটারি ন্যাপকিন ব্যবহার, বাল্য বিবাহ, বাল্যবিবাহের কুফল, আইনি সহায়তা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত ছাত্রীদের প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, আলিপুর ইউনিয়নের সচিব মো: শরিফুল ইসলাম, আলিপুরের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ