বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুলিয়ায় নৌকা প্রতিকে ভোট চেয়ে রুহুল হক এমপির পথসভা

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চেয়ে দিনব্যাপী পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম এমপি।
রোববার (১৫ অক্টোবর) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের আয়োজিত সভায় যোগ দেন তিনি। এসময় বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে আসবে আর কে আসবে না সেটি তাদের বিষয়। সঠিক সময়ে নিয়ম মেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চলেছি। তাই দেশকে পিছনে নিয়ে যেতে দেওয়া হবে না। যারা নির্বাচনের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে, বসতবাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেয় তারা কখনো গনতন্ত্র আনতে পারে না। তারা যদি বাড়াবাড়ি করে আমরা ভিন্ন পন্থা অবলম্বন করব। তারা দেশকে ভিক্ষুকের দেশে পরিণত করতে চেয়েছিল। তাই সেই দিন দেশের মানুষ আর দেখতে চাই না। তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের ছোয়ায় বদলে যেতে শুরু করেছে। দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্ল্যা, মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন