বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিত সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ই অক্টোবর) বেলা ১১ টায় মন্টু সাহেবের সেডে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নাসিম ফারুক খান মিঠু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রজব আলী খাঁ, সাবেক সভাপতি কবিরুল হাসান বাদশা, মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব,মুূদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল। এসময় উপস্থিত ছিলেন
চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, নব- নির্বাচিত সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়রাজ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক ফজর আলী মন্ডল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (শহীদ), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফজলু রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ গাজী, কার্যকরী সদস্য মতিয়ার রহমান, মো. রফিকুল ইসলাম রফিক, মো. রায়হান গাজী প্রমুখ। এসময় সমিতি প্রাক্তন নেতাকর্মীসহ সমিতির ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. ফজলু রহমান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। সমিতির সকল সদস্যদের সুখে- দুঃখে পাশে দাড়াতে হবে।

ক্যাপশন : শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নাসিম ফারুক খান মিঠু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা