সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং মানবাধিকার বিষয়ে আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ও ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১২০ জন ছাত্রীদের নিয়ে পৃথকভাবে সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।
উক্ত সেশনে উপস্থিত ছিলেন, নির্বাচিত দুটি স্কুলের ৬০জন করে সর্বমোট ১২০জন ছাত্রী ও দুটি স্কুলের ৩৮জন শিক্ষক।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের উক্ত স্কুলে ২ ও ৫ জানুয়ারি বৃহস্পতিবার ও রবিবার পৃথকভাবে সেশন পরিচালনা করা হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় ৫ জানুয়ারি ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ও শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পিছিয়ে পড়া, দরিদ্র ও মেধাবী ছাত্রীরা ও উক্ত সচেতনতামূলক সেশনে উপস্থিত ছিলেন। উক্ত সেশনে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন ও করণীয়, সেনেটারি ন্যাপকিনের ব্যবহার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, মানবাধিকার, যৌন নির্যাতন প্রতিরোধে করণীয়, শিশু সুরক্ষা, সরকারি হেল্প নাম্বার, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়।
উক্ত সচেতনতামূলক সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিস মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম