বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চারজন পেশাদার চালককে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরার প্রকৌশলী মো. নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক এবং সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

এ ছাড়া বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবুবক্কার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী, বিআরটিএ সাতক্ষীরার উচ্চমান সহকারী নাসির উদ্দিন, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনার রশীদ এবং নারকেলতলা শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী আশরাফ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে রোড শো অনুষ্ঠিত হওয়ার পর অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় যোগ দেন।

কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের প্রতিনিধিসহ বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা এবং বাস ও ট্রাকের চালকেরা অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে চারজন পেশাদার চালকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার, গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মতো বিষয়গুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নিরাপদ সড়ক গড়ার লক্ষ্য অর্জন সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা