বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোবিপ্রবির শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে ফাইনাল পরীক্ষা নেয়া শুরু হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও অণুজীববিজ্ঞান বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার কার্যক্রম শুরু হয়।

নোবিপ্রবির ই-মেইল ব্যবহার করে গুগল ক্লাসরুমে শুরু হয়েছে এ পরীক্ষা। এর আগে গত ২৮ থেকে ৩০ জুন টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে দুই সেশনে তিন ঘণ্টা করে অনুষ্ঠিত হয় অনলাইন পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম।

এতে হাতে-কলমে প্রশিক্ষণ পান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রত্যেক বিভাগের প্রত্যেক ব্যাচের শ্রেণি প্রতিনিধিসহ ৪-৫ জন করে প্রায় ৬০০ শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করা কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার রুলস রেগুলেশন এবং কীভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা দেয়া হয়। প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীরা আবার বিষয়গুলো বিভাগের অন্য সহপাঠীদের বুঝিয়ে দেন।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফরিদ দেওয়ান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আগে ডেমো পরীক্ষা নিয়েছিলাম। সবকিছু আগেই বুঝিয়ে দেয়া হয়েছে তাদের। করোনার কারণে শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত। অনলাইনে দ্রুত পরীক্ষা নিয়ে সেশনজটের কবল থেকে তাদের মুক্তি দিতে চাই।’

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী জুলাই মাসে এবং ঈদের আগেই অনলাইনে পরীক্ষা নেয়া শুরু করেছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘দীর্ঘ ১৫-১৬ মাসের করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে। বারবার চেষ্টা করেও আমরা পরীক্ষা নিতে পারিনি। আমাদের শিক্ষার্থীরা মার্চ মাসে পরীক্ষা দিতে নোয়াখালী এসেও ফিরে গিয়েছিল। পরিস্থিতির কারণে পরীক্ষা নিতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার বিকল্প নেই। আজ (১২ জুলাই) দুই বিভাগের পরীক্ষা চলছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সকল বিভাগের পরীক্ষা শুরু করতে পারব।’

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজটের কবল থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে গত ২৩ জুন একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে অনলাইনেই চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় নোবিপ্রবি প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়