শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু

পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক বসানোর কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় তিনি বলেন, আগামী চার মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। এই রেলসেতু দিয়ে যাত্রীবাহী ছয়টি ট্রেন চলবে।

আগামী বছর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে। সেই লক্ষে কাজ চলছে।

জানা গেছে, রেললাইন বসানোর বেশিরভাগ কাজ করা হবে রাতে। পদ্মা সেতু দিয়ে নিয়মিত চলবে গাড়ি। তাই গাড়ির গতি কমিয়ে রেল ট্র্যাক বসানোর কাজ চলবে। প্রথমে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু হবে।

২০১৮ সালে পদ্মা সেতু ও দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর প্রথম থেকেই যানবাহন চালুর সঙ্গে সঙ্গে ট্রেন চলাচলের পরিকল্পনা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। রেলের এই প্রকল্পে জিটুজি পদ্ধতিতে অর্থায়ন করছে চীন। যার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। রেললাইন ও এর অবকাঠামোর ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। ঢাকা থেকে মাওয়া অংশের কাজ হয়েছে ৬২ শতাংশ ও মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ হয়েছে ৮১ শতাংশ। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের ৫২ শতাংশ কাজ হয়েছে।

রেল ট্র্যাক বসানোর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ রেল মন্ত্রণালয় ও পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ