বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টি উপক্ষো করে সাধারণ মানুষের খোঁজ-খবর নিলেন এমপি রবি

বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপক্ষো করে শহরের বিভিন্ন এলাকার রাস্তা পরির্দশণ ও সাধারণ মানুষের খোঁজ-খবর নিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শনিবার (২০ আগস্ট) সকালে শহরের মুনজিতপুর মীর মহলের পাশ দিয়ে উত্তর দিক দিয়ে টাউন স্পোটিং ক্লাব সড়ক, পুরাতন হাসপাতালের ভিতর দিয়ে মুনজিতপুরে প্রবেশ রাস্তা, এলাহী বখস্ এর বাড়ির সড়কসহ শহরের বিভিন্ন সড়কে যান। এসময় এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং রাস্তা, ড্রেণ ও সড়ক বাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় মীর মহলের পাশ দিয়ে উত্তর দিক দিয়ে টাউন স্পোটিং ক্লাব সড়কটি অংশিক আরসিসি ঢালাই রাস্তা হয়েছে। ঐ সড়কটির বাকি অংশ আরসিসি ঢালাই করার পরিকল্পনা আছে বলে জানান এমপি রবি। কিন্তু রাস্তা তৈরীতে যে জায়গা লাগবে তা নেই। সেজন্য এলাকাবাসীর সহযোগিতা চাইলেন। সবাই যদি একটু করে জায়গা ছাড়ে তাহলে দ্রুত ঐ সড়কটি টাউন স্পোটিং ক্লাব ভায়া শিল্পী চক্র হয়ে মেইন সড়ক পর্যন্ত ড্রেণসহ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা সম্ভব হবে এবং সকলের চলাচলের উপযোগি হবে বলে জানান এমপি রবি।

অপরদিকে পুরাতন হাসপাতালের ভিতর দিয়ে মুনজিতপুরে প্রবেশ রাস্তাটি আরসিসি ঢালাই করা হবে বলে জানান। অন্যদিকে মুনজিতপুর এলাকার এলাহী বকস্ এর বাড়ির সড়কে যান এমপি রবি। এসময় রাস্তাটি প্রশস্ত না হওয়ায় ড্রেণের উপর স্লাব বসিয়ে রাস্তাটি প্রশস্ত করতে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের বরাদ্দ দিয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেন।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল