শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে-স্থলে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে — নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুকে ঘিরে যে নেতিবাচক কর্মকাণ্ড কথাবার্তা বলা হচ্ছে এতে সকলেই আশংকা করছে উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে।

এজন্য প্রধানমন্ত্রী সকলকে সতর্ক থাকতে বলেছেন-আমরা সতর্ক আছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে নিয়ে আসতে হবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে, তারা বিভিন্ন পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নৌযান ও ঘাটসমুহের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাটে এসে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ৭ই মার্চের ভাষণ শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে। দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে উঠবে তার জন্য পন্টুন দেওয়া হচ্ছে। সেসব তদারকি করা হচ্ছে। দুইদিন যাবত বৃষ্টি হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে আমরা এসেছি। প্রতিকুল অবস্থায় প্রস্তুতিটি সঠিকভাবে চলছে কি না তা দেখার জন্য।

প্রতিমন্ত্রী আরো বলেন, যেসকল মাস্টাররা লঞ্চ নিয়ে আসবে তাদের বিআইডাব্লিউটিএর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, নৌপুলিশ কাজ করছে। আমাদের হাজার হাজার আওয়ামী লীগের সেচ্ছাসেবক কাজ করছে। দুর-দুরান্ত থেকে মানুষ যে আসবে, তাদের সভাস্থলে নিয়ে যাবে। তিনি বলেন, বন্যা, বৃষ্টি বাদল আমাদের নিত্যদিনের সঙ্গী। এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হতে।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী