শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ যেন কমছেই না। প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ।

এরআগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অর্থাৎ, ১০ বছর পর জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে প্রবেশ করলো।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আপাতত দু-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা একইরকম থাকবে।

এরআগে ২৪ এপ্রিল দিনগত রাতে হঠাৎ করে কালবৈশাখীর প্রভাবে জেলায় বৃষ্টি হয়। তবে পরের দিনই তাপমাত্রা আবার আগের জায়গায় চলে যায়। বরং প্রতিদিনই তাপমাত্রা আগের তাপমাত্রার রেকর্ড ভাঙছে।

এপ্রিলের শুরু থেকেই জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হচ্ছিল। তবে এ মাসের মাঝামাঝি থেকে ৪০-৪২ ডিগ্রি পার করেছে। এখন তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলমান।

চুয়াডাঙ্গার শান্তিপাড়ার বাসিন্দা শুকুর আলী বলেন, ‌‘যখন প্যাডেল মেরে রিকশা চালিয়েছি, তখনো এতো কষ্ট হয়নি। এখন ব্যাটারিচালিত পাখিভ্যান চালাই, তারপরও গরমের কারণে বের হতে পারছি না। অসহনীয় গরম পড়ছে।’

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী