বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের আস্থা ফিরেছে, দাবদাহেও ভালো ভোট হচ্ছে: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গতকাল যে নির্বাচন হয়েছে সেখানে কোনো কোনো স্থানে এই তীব্র গরমেও ৬০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিতি হয়েছে। এখন মানুষের মধ্যে ভোট দেওয়ার আস্থা ফিরে এসেছে। সেদিক বিবেচনায় আসন্ন উপজেলা নির্বাচনে রাজবাড়ীতে ভোটার উপস্থিতি ভালো হবে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, নির্বাচনে এবার বড় দলের প্রভাব নেই। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না, তবে তাদের সমর্থকরা অনেকেই অংশ নিয়েছে। কিন্তু তারা দলের সমর্থন পাচ্ছে না। আর আওয়ামী লীগও কাউকে প্রার্থী বা সমর্থন দিচ্ছে না। যদি স্থানীয়ভাবে কোনো মন্ত্রী, এমপি বা সরকারি পদস্থ বড় কোনো কর্মকর্তা তাদের আত্মীয়-স্বজনের প্রচার-প্রচারণায় ও পক্ষে অবস্থান নেন, সেক্ষেত্রেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে প্রভাব বিস্তার করা যাবে না। সেক্ষেত্রে আচরণবিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বেশিরভাগ ভোট কেন্দ্রই পাকা ভবন এবং ছায়াযুক্ত স্থানে। সেক্ষেত্রে ভোটার উপস্থিতিতে সমস্যা হবে না। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। গতকাল যে ভোট হয়েছে তাতে ভোটার উপস্থিতি যেমন ভালো ছিল তেমন আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল। দাবদাহে সামান্য কষ্ট হলেও এবার উৎসবমুখর পরিবেশে ভালো ভোট হবে।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এছাড়া সভায় জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী