বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে সাতক্ষীরার ডি.বি হাইস্কুলে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন-১৪৪৬ হিজরী উপলক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বমানবতার মুক্তির দিশারী মানব জাতির রহমত স্বরুপ দুনিয়াতে এসেছিলেন মহানবী হযরত মুহম্মদ (স:)। ধর্মপ্রাণ মুসলমান ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের সাথে দিনটি পালন করছে। ইহকাল ও পরকালের সফলতার জন্য শিক্ষার্থীদেরকে মহানবী (স:) আদর্শ ও সুন্নত মেনে চলতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দিন।

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাওলানা মো. আনারুল ইসলাম, হাফেজ মো. সোহরাব হোসেন, হাফেজ মো. আল-আমিন, মাওলানা রওশন আলম, হাফেজ নাজমুল হাসান, হাফেজ হাবিবুর রহমান, আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, শামসুর রহমান সোনা, শওকত হোসেন, মুস্তাফিজুর রহমান মোশতাক প্রমুখ।

বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসীন আবরার, সিরাজুম মনিরা ও তাবাসসুম ফেরদৌস প্রমুখ।

এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ব্রহ্মরাজপুর ও ধুলিহরের বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারী, ইমাম ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রওশন আলম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন