মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দশম শ্রেণির একদল শিক্ষার্থী। প্রচণ্ড গরমে রাজগঞ্জ বাজারে পথচারী, দিনমজুর এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা লেবুর শরবত বিতরণ করেছে তারা।

রবিবার (১৭ মে) দুপুর থেকে আড়াইটা পর্যন্ত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এই ব্যতিক্রমী ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তারা প্রথমে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়া মাত্রই ক্লান্ত পরীক্ষার্থীদের গ্লাসে গ্লাসে ঠান্ডা লেবুর শরবত তুলে দেয় দশম শ্রেণির শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তীব্র গরমে এমন ঠান্ডা শরবত পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা অবস্থান নেই রাজগঞ্জ বাজারের চৌরাস্তা ও বটতলা মোড়ে।

দুপুর আড়াইটা পর্যন্ত বাজারের ব্যবসায়ী, পথচারী এবং রাস্তায় চলাচলরত ভ্যান ও ইজিবাইক চালকসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে তৃষ্ণা মেটাতে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। তীব্র রোদের মধ্যে খেটে খাওয়া মানুষগুলো এই ঠান্ডা শরবত পান করে দারুণ স্বস্তি প্রকাশ করেন। শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার ও সুধী সমাজের প্রতিনিধিরা।

তারা বলেন, “কিশোর বয়সেই শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার এই প্রকাশ সত্যিই প্রশংসনীয়। প্রচণ্ড গরমে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন তাদের এই ঠান্ডা শরবত খাওয়ানোর উদ্যোগটি একটি মহৎ দৃষ্টান্ত হয়ে থাকবে।” চলমান এই তীব্র গরমে শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল ও সেবামূলক আচরণ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা