শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গ নির্বাচন: সম্পত্তি কমেছে মমতার, বেড়েছে প্রতিদ্বন্দ্বী শুভেন্দুর

মমতার সম্পত্তি কমেছে প্রায় ৪৫ শতাংশ, শুভেন্দুর বেড়েছে ৬৮ শতাংশ!

গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির সম্পদের পরিমাণ কমেছে ৪৮.০৮ শতাংশ।

রাজ্যের হাইপ্রোফাইল ‘নন্দীগ্রাম’ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন তাতে দেখা গেছে তার মোট সম্পদের পরিমাণ ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ রুপি।

পাঁচ বছর আগে ২০১৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার সময় মমতা যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৩০ লাখ ৪৫ হাজার ০১৩ রুপি।

অন্যদিকে, নন্দীগ্রামের বিজেপির প্রার্থী মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী সম্পত্তি বেড়েছে। গত পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ৬৮.৫৫ শতাংশ। ২০১৬ সালের হলফনামা অনুযায়ী শুভেন্দুর সম্পদের পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার। গত পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ১ কোটি ৫ লাখ ৫২ হাজার রুপি।

‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ নামে একটি এনজিও দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থীদের তলফনামা বিশ্লেষণ করে যে রিপোর্ট সামনে এনেছে। তাতে এই তথ্য উঠে এসেছে।

সেখানে দেখা গেছে, সম্পদ কমে যাওয়ার শতাংশের বিচারে মুখ্যমন্ত্রীর পিছনেই রয়েছে দাসপুরের তৃণমূল বিধায়ক মমতা ভুঁইয়া এবং নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মমতা ভুঁইয়ার সম্পত্তি কমেছে ৩৭.৫৩ শতাংশ, সুকুমারের কমেছে ৩৬.১৮ শতাংশ।

শতাংশের হিসাবে সম্পদের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পেয়েছে পাঁশকুরা পূর্ব কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলির, ২১৪১.৪৮ শতাংশ।
২০১৬ সালে তিনি যখন প্রথম প্রার্থী হন তখন তার সম্পদ ছিল ৪৯,৭৩০ রুপি, ২০২১ সালের নির্বাচনে জমা দেওয়া হলফনামায় অনুয়ায়ী আলির সম্পদ বেড়ে হয়েছে ১০ লাখ, ৬৪ হাজার ৯৫৬ রুপি।

কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সম্পত্তি বেড়েছে ৭৩৫.৯৫ শতাশ।

একুশের নির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী ডেবরার বিজেপি প্রার্থী ও সাবেক আইপিএস কর্মকর্তা ভারতী ঘোষ। তার মোট সম্পদের পরিমাণ ১৯ কেটি ২১ লাখ।

দ্বিতীয় দফায় মোট ১৭১ জন প্রার্থীর মধ্যে ২৬ জন সম্পত্তির নিরিখে কোটিপতি।
এদের মধ্যে ১১ জন তৃণমূলের, ১০ জন বিজেপির।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন