মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটের দিন যতই আগাচ্ছে, সহিংসতাও বেড়েই চলেছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানায়, রোববার( ২১ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পিন্ডরাকুলি গ্রামে।
নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন (৫৫)।

নিহত দুর্গা সোরেনের স্ত্রী সাকরো সোরেন গণমাধ্যমকে বলেন, বিজেপির লোকজন আমায় ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে।

তৃণমূলের আগুইবনি অঞ্চলের সভাপতি জগদীশ মাহাতো জানান, গণ্ডগোলের ঘটনায় আমাদের কর্মী দুর্গা সোরেনের মৃত্যু হয়েছে।

সংঘর্ষের ঘটনায় জখম অবস্থায় দুর্গা সোরেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের বাহিনী আসে।

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় গণমাধ্যমকে জানান, ‘ঘটনার কথা শুনেছি। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি।’

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা