বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা পর্যন্ত।

এ দফায় ৬ জেলার মোট ৪৫টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ ধাপে ব্যাপক সহিংসতার কথা মাথায় রেখে এবার কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।

আজকের ভোটে জনপ্রিয় মুখ তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তী, বিজেপির পার্নো মিত্রের মতো প্রার্থীরা অংশ নিচ্ছেন।

এদিন রাজ্যের ছয় জেলায় ৪৫ আসনের ভোটে নির্বাচন কমিশনকে একদিকে সহিংসতা অন্যদিকে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
৮ দফায় ভোটগ্রহণ শেষে আগামী ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

করোনা বাস্তবতায় নির্বাচনী প্রচারে রাশ টানতে পশ্চিমবঙ্গে পরের তিন দফা ভোটের প্রচার ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৭২ ঘণ্টা আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রয়োজনে প্রচারণায় আরও নিয়ন্ত্রণ আরোপের কথাও ভাবছে কমিশন।

করোনার কারণে ভারতজুড়ে নতুন করে লকডাউন হতে পারে এমনও আভাস পাওয়া যাচ্ছে। তবে সরকারিভাবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৩ জুলাই)বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন