মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গের বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় দেশটির কেন্দ্রীয় বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জেরে শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, বিধানসভা নির্বাচনের সময় থেকে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এমনকি বৃহস্পতিবার একটি অপ্রীতিকর ঘটনার জন্যও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। তারপরই বড় সিদ্ধান্ত নেওয়া হল বিধানসভায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধানসভা চত্বরে আজ শুক্রবার (৭ মে) থেকে কেন্দ্রীয় বাহিনীর কোনও সদস্যকে ঢুকতে দেওয়া হবে না। ৬ মে বিধানসভা চত্বরে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর বাদানুবাদ ও হাতাহাতির ঘটনা ঘটে। তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নির্বাচনের সময় থেকেই খারাপ ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি তাদের গুলিতেই শীতলকুচিতে ৪ মুসলিম ভোটার নিহত হন।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে পৌঁছান বিজেপির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শপথের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুভেন্দু বিধানসভা ছেড়ে বেরোচ্ছেন যখন ঠিক তখনই শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধস্তাধস্তি বেঁধে যায়। এমনকি তারা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বিক্ষুদ্ধ সাংবাদিকরা এ নিয়ে বিধানসভায় লিখিত অভিযোগও জানান। সাংবাদিকদের ওপর এমন আক্রমণের ঘটনার কথা শুনে প্রচণ্ড ক্ষুদ্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সিদ্ধান্ত হয় বিধানসভায় ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। সকালেই বিধানসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার