বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লা গেছে : ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি অতি সাধারণ মানুষ আমার কাছে হিসাবটা সোজা। অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানকালে যারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে। দুইটা একই জিনিস। তাদের ক্ষমতা চাই, দেশ তাদের প্রভুদের। এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লা গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি কথাগুলো বলেন।

ইশরাক হোসেন লিখেছেন, একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিআর এর জন্যে মরিয়া হয়ে উঠতে পারে, অনেকের মতো সেটা আমারও প্রশ্ন।

তিনি আরও লিখেছেন, যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয়, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে। ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে থাকতে পারে।

এই বিএনপি নেতা লিখেছেন, সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী (স্বশস্ত্র এবং তত্ত্বে বিশ্বাসী) রয়েছে। যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয়। এ ছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত ১৭ বছরে। এরা যদি পিআর সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যেকোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে?

তিনি লিখেছেন, এখন উপরোক্ত দুটি কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব বলয় তো বসাবেই, বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারগুলোও একই পদ্ধতি অবলম্বন করবে।

শেষে ইশরাক লিখেছেন, হিসাবটা আরও সহজ করে দেই। বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই। দেশবিরোধী কাজ যারা করবে, তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। দেশের জন্যে জীবন দিয়ে দেব, তবু একাত্তর আর চব্বিশ, এই দুই প্রজাতির রাজাকারদের হাতে তুলে দিব না। অথবা অন্য যেকোনো দেশের দালালদের কাছে নত হব না, ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

দুদকের অনুসন্ধান রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য: আসিফ মাহমুদ

দুদকের অনুসন্ধান রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও ভয় দেখানোর প্রক্রিয়ার অংশ বলে অভিযোগবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা ও চিন্তাধারা এবং নেতৃত্বের প্রশংসাবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • শেখ হাসিনার অনুপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতি শেখ সেলিম
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের