মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় মসজিদে আর্থিক অনুদান দিলো ‘মাসিক ভালো কাজ’ ও মিনিস্টার গ্রুপ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার যুগিপুকুরিয়া মসজিদে আর্থিক অনুদান দিলো ‘মাসিক ভালো কাজ’ ও মিনিস্টার গ্রুপ।

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কলেজ মোড় সংলগ্ন যুগিপুকুরিয়া জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় মতবিনিময়কালে মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং ‘মাসিক ভালো কাজ’ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান মসজিদের অবোকাঠামো উন্নয়ন করার জন্য ২০ হাজার টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভি ক্যামেরাপার্সন ও ‘মাসিক ভালো কাজ’ গ্রুপের মডারেটর আব্দুর রউফ, আজিমুর রহমান প্রমুখ।

হাসানুর রহমান হাসান বলেন, ‘আমরা যুব সমাজকে সাথে নিয়ে মাসিক ভালো কাজের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও সমাজের অসহায় ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছি। যাতে যুব সমাজ লেখাপড়ার মাধ্যমে তাদের ভালো ক্যারিয়ার গঠন করতে পারে ও মাদক থেকে দূরে থাকতে পারে। পাশাপাশি “মাদককে না বলি, খেলাধুলা কে হ্যা বলি” এই শ্লোগান নিয়ে খেলাধুলা ও সমাজের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে আমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

একই রকম সংবাদ সমূহ

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম