রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা

এস এম মুর্শিদ, পিরোজপুর: পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা।
শনিবার (১ফেব্রুয়ারি) দুপুরে মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম।
বিবাদীরা হলেন, নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম ফজলুল হক ও দপ্তরি নুরুল ইসলাম।
জানা গেছে, মাদ্রাসাটির অধ্যক্ষ একেএম ফজলুল হক অবৈধভাবে বইসহ মালামাল বিক্রির জন্য দপ্তরি নুরুল ইসলামকে বলেন। অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরি নুরুল ইসলাম স্থানীয় এক ভাঙ্গাড়ি ক্রেতা মামুন নামের একজনের কাছে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ১০টার দিকে মাদ্রাসার প্রায় ১৫ শত কেজি বই বিক্রি করে দেন। তার সঙ্গে ৫টি পুরাতন টিউবয়েলের মাথা ও ব্রিজের এঙ্গেল বিক্রি করেন। ওই পুরাতন বইয়ের সঙ্গে ২৫ সালের নতুন বইও পাওয়া গেছে। পুরাতন বইয়ের মধ্যে ২২, ২৩ ও ২৪ সালের বইয়ের কিছু কিছু ব্যান্ডিল এখনো খোলা হয়নি।
মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আইন অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন শ্রেণিতে সরবরাহ করা সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি বই বিক্রি সংক্রান্ত বিষয় আমি বাদী হয়ে মামলা করেছি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভ‚ইয়া বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন, তার এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে, এবিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর