রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্ত:সত্বা, ধামাচাপা দিতে গর্ভপাত!

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শায় শারিরীক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী (১৪)কে ধর্ষণের অভিযোগ উঠেছে আবু তালেব (৬০)নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
অন্তঃপর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে তার গর্ভপাত ঘটানো হয়েছে।

জানা গেছে, উপজেলার গোগা ইউনিয়নের হরিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী জন্ম থেকে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী।তার পিতা শ্রমিক হিসেবে কর্মরত। কিশোরী তাদের বাড়ির পাশের ঘর জামাই আবু তালেবের বাড়িতে প্রায় যাতায়াত করতো। পরে ওই কিশোরী আবু তালেবের কু নজরে পড়লে মিষ্টি খাওয়ার প্রলভন দেখিয়ে সে কয়েকবার তাকে ধর্ষণ করে।একসময় ওই কিশোরী অন্ত:সত্বা হয়ে পড়লে তার পিতা মাতা স্থানীয় মাতব্বর পল্লী চিকিৎসক মাহাবুর রহমান বন্যাকে জানায় এবং বিচার চাই। পরে বন্যা ডাক্তার ধর্ষকের পক্ষ নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে ওই কিশোরীর পিতা মাতাকে ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানোর জন্য বললে ভয়ে তারা তাদের মেয়েকে প্রথমে গোগা বাজারের পল্লী চিকিৎসক খায়রুল এবং পরে ওই বাজারের গ্রাম্য ডাক্তার রেজার স্ত্রী এলাকার অবৈধ গর্ভবতীদের গর্ভপাত সেন্টারের মালিক মিনার চেম্বার এ নিয়ে গর্ভপাত ঘটিয়ে নেয়।পরে বিষয়টি জানাযানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়েটির নিয়মিত ঋতুস্রাব হতো হঠ্যাৎ ঋতুস্রাব দেড় মাস বন্ধ হয়ে যায়। পরে মনে সন্দেহ হলে টেষ্ট করে গর্ভবতী দেখা যায়। পরে মেয়ের কাছে জানতে চাইলে বিষয়টি তার মেয়ে তাকে জানানোর চেষ্টা করলেও তিনি প্রথমে বুঝতে পারেননি। পরে একসময় তালেব দাদা নাম বলে তার মেয়ে কেঁদে ওঠে। তখন তার মেয়ে বলে তালেব দাদা বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেছে।

ওই কিশোরীর মা বলেন, এলাকার মাতবর মাহাবুর রহমান বন্যাকে জানালে সে গর্ভপাত করানোর পরামর্শ দেয়। গর্ভপাত করে এখন বিপাকে পড়েছি। এখন কেউ কোন বিচার করছে না আমরা বিচার পাচ্ছি না।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঘটনাটি আজ জেনেছি। আমি ভুক্তভোগী পরিবারে অফিসার পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার