বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিয়াসা-পরীমণির সূত্র ধরে রাজ মাল্টিমিডিয়ার রাজ আটক

পরীমণিকে আটকের পর রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী প্রযোজক নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী ৭ নম্বর সড়কের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে র‌্যাব। গভীর রাত পর্যন্ত চলে নজরুল রাজের বাসায় অভিযান।

জানা গেছে, পরীমণিসহ সম্প্রতি কয়েকজন আলোচিত মডেল ও নায়িকা গ্রেফতার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে নজরুল রাজের নাম আসে।

তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা, মাদক ব্যবসাসহ নানা অভিযোগও রয়েছে। তিনি পরীমণি ও পিয়াসাকে মডেলিং জগতে নিয়ে আসেন। তাদের দিয়ে তদবির বাণিজ্যসহ বিভিন্ন কাজ হাসিল করতেন বলে অভিযান পরিচালনাকারি একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। পরীমণির প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন নজরুল রাজ। সিনেমা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। তার হাত ধরে নাটক থেকে সিনেমায় নাম লেখান পরীমণি। নজরুল রাজ সিনেমা ছাড়াও ধারাবাহিক নাটক, কমেডি নাটক, ভিডিও গানে মডেল হয়েছেন।

তার প্রয়োজনায় বেশ কিছু নাটক ও গান ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে প্রচার হয়।

নজরুল রাজ সম্পর্কে জানা গেছে, বনানীতে পুলিশ কর্মকর্তাকে হত্যার পর গাজীপুরের জঙ্গলে লাশ ফেলে দেওয়ার মামলার তদন্তে নজরুল রাজের নাম আসে। ওই সময় তার বিরুদ্ধে দীর্ঘ তদন্ত করে পুলিশ। যদিও পরে ওই মামলা থেকে নজরুল রাজকে অব্যাহতি দেওয়া হয়। আলোচিত এই সিনেমার পরিচালকের বাড়ি গোপালগঞ্জে। তিনি ড্রেজিং ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। রাজ মাল্টিমিডিয়া থেকে প্রিয়জন প্রয়োজন নামে একটি সিনেমায়ও অভিনয় করেন নজরুল।

তবে নজরুল রাজকে আটকের বিষয়ে বুধবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত র‌্যাব কোনো তথ্য জানায়নি।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি