শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ খারাপ কাজ করে গণমাধ্যমের শিরোনাম হতে চায় না : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, কোনো খারাপ কাজ করে গণমাধ্যমের শিরোনাম হতে চায় না পুলিশ বাহিনী। নানান সাফল্যগাঁথা ও অর্জনের মাধ্যমেই সংবাদের শিরোনাম হতে চায়।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রধান নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে এই কথা বলেন।

অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদেস্যর অপরাধের দায় গোটা বাহিনী নেবে না।

ব্যক্তিকেই নিতে হবে। তাই দেশপ্রেম নিয়ে প্রত্যেক সদস্যকে কাজ করতে হবে। পুলিশ এমন কোনো কাজ করবে না, যাতে জনগণ সংক্ষুব্ধ হয়।
এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি।

পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ছয় মাস মেয়াদী এই প্রশিক্ষণে টিআরসিদের মধ্য থেকে আইন বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন- বিশাল (টিআরসি নং-২৩৯৩০৫)। মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন- সিয়াম সিদ্দিকী সাগর (টিআরসি নং-২৩৯০২৪)। এছাড়া প্যারেডে মোট ৪৫৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে আইজিপি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। টিআরসিনের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। এসময় পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিক এবং আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল