করোনা আক্রান্ত মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি


করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, মহাসচিবের অবস্থা এখন মোটামুটি ভালো। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
কাশিসহ অন্যান্য যেসব সমস্যা ছিল আগে, সেগুলো এখন নেই। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। শুক্রবার মহাসচিবের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, তিনি করোনামুক্ত হয়েছেন কি না।
এর আগে গত ৫ জুন করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওই রাতেই উত্তরার বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। গত বছরও করোনা আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


