বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশকেও ছাড় দেয়া হবে না মাদকের সঙ্গে জড়িত থাকলে : ডিআইজি

ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকে তাকেও ছাড় দেয়া হবে না’।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে থানা ভবনে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ এ বক্তব্য রাখেন।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্লার সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের পরিচালনায় সভা বক্তব্য রাখেন- সিলেট ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক প্রমুখ।

সভায় ডিআইজি আরও বলেন, ইতোমধ্যে পুলিশে ডোপ টেস্ট শুরু হয়েছে। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। রক্ষক হয়ে ভক্ষক হওয়া যাবে না। থানায় এসে কেউ জানি হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আইনশৃঙ্খলা সভা শেষে প্রধান অতিথি নব-নির্মিত শায়েস্তাগঞ্জ থানা ভবন পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি