ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর ৪টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, বুধবার রাতে যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা উপজেলার মাধবপুরে পৌঁছায়। এসময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরও বলেন, এসময় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০বিস্তারিত পড়ুন


