বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরের সালথায় তাণ্ডব: ৫ মামলায় আসামি ১৬ হাজার ৮০০

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে সালথা থানায় নতুন আরো ৪টি মামলা রুজু করা হয়।

এর আগে পুলিশ বাদী হয়ে ১টি মামলা করেছিল। পাঁচটি মামলায় মোট আসামি করা হয়েছে ১৬ হাজার ৮০০ জনকে। এদের মধ্যে ২৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।

নতুন যে চারটি মামলা করা হয়েছে তার মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর বাদী হয়ে একটি মামলা করেছেন।
অন্যদিকে, সালথা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মো. হাশমত আলী, এসিল্যান্ডের নিরাপত্তা রক্ষী সমির বিশ্বাস, এসিল্যান্ডের গাড়িচালক সাগর সিকদার মামলা দায়ের করেন।

এর আগে পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন।

মামলার তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ৫টি মামলা থানায় রুজু হয়েছে। ৩৬ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

৫ এপ্রিল লকডাউনের প্রথম দিনে সালথা এসিল্যান্ড মারুফা সুলতানা একটি বাজারে গেলে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটে। পরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বেশকিছু দফতর।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি