বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বসবাস চীনের রাজধানী বেইজিংয়ে

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বসবাস চীনের রাজধানী বেইজিংয়ে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফোবর্সের সর্বশেষ বার্ষিক ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি বিলিওনিয়ার এখন বেইজিংয়ে।

এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে যখন বিশ্বের বিভিন্ন দেশ বিপর্যস্ত, বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে, সেই অবস্থার মধ্যেও আশার আলো দেখিয়েছে চীন। তারা খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে। একই সঙ্গে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোর উত্থান এবং শেয়ার বাজার বেইজিংকে এই শীর্ষ অবস্থান এনে দিয়েছে।

ফোর্বসের ওই সাময়িকীতে বলা হয়, গত বছর বেইজিংয়ের ধনকুবেরের তালিকায় আরও ৩৩ জনের নাম যোগ হওয়ায় শহরটিতে এখন ১০০ জন ধনকুবের আছেন। এর আগে টানা সাত বছর এই তালিকায় শীর্ষ অবস্থান ধরে রাখলেও এবার অল্পের জন্য বেইজিংয়ের চেয়ে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। ওই শহরে বর্তমানে ৯৯ জন ধনকুবের বসবাস করছেন।

ফোর্বস জানিয়েছে, ধনকুবেরের সংখ্যায় বেইজিং এগিয়ে থাকলেও ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণে এগিয়ে আছে নিউইয়র্ক। বেইজিংয়ের ধনকুবেরদের চেয়ে নিউইয়র্কের ধনকুবেরদের সম্পদ এখনও ৮০ বিলিয়ন ডলার।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ