শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিংড়ীর জোড়দিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত – ৪

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের পশ্চিম জোড়দিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মী মোঃ আকছেদ আলী গাজী (৬০) ও তার দুই পুত্র মো. লিটন হোসেন, রিপন হোসেনকে এবং একই এলাকার মৃত ফজর আলীর পুত্র মো. নুর আলী গাজীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একই এলাকার আওয়ামীগনেতা মান্নান সরদার এবং তার পুত্র কৃষকলীগনেতা -মোঃ ইয়াছিন (৪৫), মহাসিন সরদার (৪০) ও মোঃ হিরার (৩৬) বিরুদ্ধে। ঘটনাটি রবিবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে ঘটে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় আহত আকছেদ আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে মো. আকছেদ আলীর ছেলে মোঃ রিপন (২৫) ব্যাংদহা বাজারে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একই এলাকার মান্নান সদরের ছেলে মহাসিন। উক্ত ঘটনার জের ধরে মহাসিন সরদার আহত লিটনকে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে বেড়ক মারপিট করে জখম করে।

খবর পেয়ে লিটনের পিতা মোঃ আকছেদ আলী গাজী (৬০) ও তার ছেলে রিপন হোসেন এবং একই এলাকার মৃত ফজর আলীর পুত্র মো. নুর আলী ঘটনাস্থলে গেলে
জোড়দিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামীগনেতা মান্নান সরদার ও তার পুত্র কৃষকলীগনেতা -মোঃ ইয়াছিন, মহাসিন সরদার , মোঃ হিরাসহ সংঙ্গবদ্ধ চক্র দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লোহার রড দিয়ে তাদের উপর হামলা করে মারাত্মক জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সদর হাসপাতালে গিয়ে দেখা যায়
আহতদের মুখে ও ঠোটে মারাত্মক জখম হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেলিনে বলে জানা গেছে। এ বিষয়ে মো. আকছেদ আলী এ প্রতিবেদককে জানান, আমরা জামায়াত ইসলামীর সমর্থন করি বলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আমাদের দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেছে আওয়ামীলীগনেতা মান্নান সরদার ও ছেলেরা। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি। সাতক্ষীরা সদর থানার ওসি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার