শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টল করে স্যাটেলাইট সংযোগের জটিল সেটআপ করার প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সেবাটি ব্যবহারের জন্য MyBL অ্যাপের মাধ্যমে সুবিধাটি পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করা যেতে পারে।

ধাপে ধাপে যা করবেন-

১. ৪জি ফোন ও বাংলালিংক সিম নিশ্চিত করুন: আপনার ফোনে ৪জি সুবিধা থাকতে হবে এবং ফোনে বাংলালিংক সিম ব্যবহার করতে হবে।

২. ফোনের সফটওয়্যার হালনাগাদ রাখুন: ফোনের অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্ক সেটিংস হালনাগাদ রাখুন। ফোনে ৪জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা চালু আছে কি না, সেটিও পরীক্ষা করুন।

৩. MyBL অ্যাপ দেখুন: MyBL অ্যাপে প্রবেশ করে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা বা এ-সংক্রান্ত কোনো নির্দেশনা আছে কি না দেখুন। সেবাটি সম্পর্কে অপারেটরের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করুন।

৪. প্রচলিত নেটওয়ার্কের বাইরে সংযোগ পরীক্ষা করুন: স্যাটেলাইট সেবা পাওয়া যায় এমন এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্ক না থাকলে ফোনের সংযোগ স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট নেটওয়ার্কে যেতে পারে। সংযোগ পেতে খোলা আকাশের নিচে থাকা সহায়ক হতে পারে।

৫. সংযোগ না পেলে অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন: ফোন ও সিম উপযুক্ত হওয়ার পরও সেবা না পেলে বাংলালিংকের গ্রাহকসেবা থেকে আপনার নম্বরে সুবিধাটি চালু আছে কি না এবং ব্যবহারের শর্ত জেনে নিন।

কী কী সুবিধা পাওয়া যাবে?

বাংলালিংকের তথ্য অনুযায়ী, স্টারলিংকভিত্তিক এ সেবা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুযোগ বাড়াবে। বিশেষ করে সমুদ্র, উপকূলীয় অঞ্চল, দুর্গম এলাকা এবং দুর্যোগের সময় এটি কার্যকর হতে পারে।

সেবার উদ্বোধন উপলক্ষে প্রথম মাসে যেকোনো ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট বিনা মূল্যে দেওয়ার কথা জানিয়েছে বাংলালিংক। দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকে অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি বিনা মূল্যের এসএমএসও দেওয়া হবে।

যেসব বিষয় মনে রাখা জরুরি

স্টারলিংকের এ সেবা প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের মতো নয়। বাড়িতে বা অফিসে স্যাটেলাইট ডিশ বসিয়ে ওয়াই-ফাই চালানোর পরিবর্তে, এখানে উপযুক্ত মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ পায়।

যদিও সেবাটি সব এলাকায় সব সময় একইভাবে কাজ করবে- এমন নিশ্চয়তা নেই। স্যাটেলাইটের আওতা, ফোনের সামঞ্জস্য, অপারেটরের শর্ত এবং সেবার প্রাপ্যতার ওপর সংযোগ নির্ভর করতে পারে। তাই শুধু ফোনের সেটিংস পরিবর্তন করলেই যে সেবা চালু হবে, তা নয়।

বাংলাদেশে বর্তমানে এ সেবা বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হয়েছে। অন্য অপারেটরের সিম ব্যবহারকারীরা একই সুবিধা পাবেন- এমন তথ্য এখনো নিশ্চিত নয়।

একই রকম সংবাদ সমূহ

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেনবিস্তারিত পড়ুন

কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন

বিভিন্ন প্রয়োজনে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বা টিআইএন সার্টিফিকেট নিলেও সময়ের সঙ্গেবিস্তারিত পড়ুন

তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
  • অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী