বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর আদর্শকে সঠিকভাবে ধারণ করতে হবে: ডা. নাসির উদ্দীন এমপি

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শোক দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পাতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল, গরীব ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজ সহ বিশেষ আলোচনা সভা।

রবিবার (১৫ই আগস্ট) সকাল ১০ টায় চৌগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন বলেন, এদেশে এখনো বঙ্গবন্ধু হত্যা ও স্বাধীনতার বিপক্ষের অপশক্তি ও কুচক্রীরা সক্রিয়। কুচক্রীদের যোগ্য জবাব দিতে বঙ্গবন্ধুর আদর্শকে সঠিকভাবে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মান তখনই সম্ভব যখন আমরা তাঁর আদর্শকে বুকে ধারণ করে দূর্নীতিকে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তানিছুর রহমান, নির্বাহী কর্মকর্তা এনামুল হক, থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল সহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও বীরমুক্তিযোদ্ধা গণ।

একই দিন সকালে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীর আয়োজনে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও বীরমুক্তিযোদ্ধাগণ।

এদিন চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল এবং খাদ্য বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত