শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের প্রথম অধিবেশন আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে আজ। অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়। এদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশনে শুরু হবে। রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

করোনাকালীন পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনেও পূর্বের তিনটি অধিবেশনের মতো আরোপ করা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় বসবে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশন। এর আগে সংসদ কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে অধিবেশনের সময়কাল ও দেওয়া হবে সভাপতিমণ্ডলী (প্যানেল মেম্বার) মনোনয়ন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের অধিবেশনেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদ ভবনের মেডিকেল সেন্টারে। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীসহ সবার করোনা পরীক্ষা করা হচ্ছে। অধিবেশন কক্ষেও আগের অধিবেশনগুলোর মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবিধানিক বিধানমতে এ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত