সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ার কেঁড়াগাছিতে পত্রদূতের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে ও কেক কেটে কলারোয়ার কেঁড়াগাছিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক পত্রদূতের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ফুটবল মাঠে মনোমুগ্ধকর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পত্রদূতের স্থানীয় প্রতিনিধি অহিদুজ্জামান খোকা।

প্রিমিয়ার ছাত্র সংঘের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পত্রদূতের বার্তা সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম বলেন- আজ থেকে ৩০ বছর আগে ১৯৯৫ সালে ২৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল দৈনিক পত্রদূত। তারই ৩ বছর পার না হতেই এই পত্রিকা অফিসেই জীবন দিতে হয়েছিলো প্রতিষ্ঠাতা সম্পাদক স ম আলাউদ্দীনকে। তিনি বেচে থাকলে সাতক্ষীরার চিত্র পরিবর্তন হয়ে যেত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ৩০ বছর পরেও দৈনিক পত্রদূত তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, হারুন গাজী, সহ সম্পাদক সাখাওয়াত হোসেন, চীফ রিপোর্টার আব্দুস সামাদ, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, জেলা সাংবাদিক পরিষদের সভাপতি হাবিবুর রহমান সোহাগ, সীমান্ত প্রেসক্লাবের হোসেন আলী, বিপ্লব, রায়হান, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, মীর আনসার আলী চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেক কাটা ও পুরষ্কার বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত