রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

যটি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশকে বৃষ্টি আইনে ২৮ রানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির বিশ্ব আসরে এখন টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি অজিদের দখলে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের টানা অষ্টম জয়।

এতদিন অস্ট্রেলিয়াকে রেকর্ডটি ভাগাভাগি করতে হয় ভারত এবং ইংল্যান্ডের সঙ্গে। অস্ট্রেলিয়ার মতো এই দুই দলেরও টি-টোয়েন্টি মহাযজ্ঞে সর্বোচ্চ সাতটি ম্যাচ টানা জয়ের কীর্তি ছিল। তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এই কীর্তি এখন এককভাবে অস্ট্রেলিয়ার দখলে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিরা সবশেষ হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা ঘরের মাঠে ২০২২ বিশ্বকাপে। 

অন্যদিকে ইংল্যান্ডের টানা সাত জয়ের রেকর্ডের শুরুটা হয়েছিল ২০১০ বিশ্বকাপে। সেবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জয় করে ইংল্যান্ড। তাদের জয়যাত্রা অব্যাহত ছিল পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

২০১২ সালেই শুরু হয়েছিল ভারতের জয়যাত্রা। টানা সাত জয়ের সে ধারা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হারের মধ্য দিয়ে থামে।

আগামী ২৩ জুন সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিতব্য সে ম্যাচে অজিদের জয়রথ থামানোর চেষ্টা করবে আফগানরা। তবে বিশ্বকাপে যে দুর্দান্ত গতিতে এগোচ্ছে মিচেল মার্শের দল, তাতে টানা জয়ের রেকর্ডটিকে আরও বাড়িয়ে নেওয়ার সম্ভাবনাই যে বেশি, তা বলাই বাহুল্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী