মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে কারামুক্ত হলেন ৯৫ ভারতীয় নাগরিক

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৯৫ জন জেলেকে কারামুক্তি দেয়া হয়েছে। গত দুই মাস ধরে তারা বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ।

তিনি জানান, মোংলা থানার মামলায় বাগেরহাট জেলা কারাগারে বন্দি ৬৪ জন এবং কলাপাড়া থানার মামলায় পটুয়াখালী জেলা কারাগারে আটক ৩১ জন ভারতীয় বন্দির মামলা প্রত্যাহারের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ আরও বলেন, ওই আদেশে দেশের দুই কারাগার থেকে মোট ৯৫ জন ভারতীয় জেলেকে স্বদেশে প্রত্যাবাসনের জন্য কোস্টগার্ড ও পুলিশের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

এই বন্দিদের কারামুক্তির সময় সংশ্লিষ্ট কারাগারের প্রতিনিধি এবং দুদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে গুন্ডামি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতাবিস্তারিত পড়ুন

  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’