বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজেট ও করোনাকে পুঁজি করে রাজগঞ্জে নিত্যপণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগ

বাজেট ও করোনাকে পুঁজি করে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এ বাজারের মুদি ব্যবসায়ীরা পণ্যের মূল্য তালিকা ছাড়ায় ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছেন বলে অভিযোগ।

শুক্রবার (৪ জুন-২০২১) সকালে রাজগঞ্জ বাজার ঘুরে দেখাগেছে মুদি ব্যবসায়ীরা ইচ্ছামতো দামে পণ্য বিক্রি করছে। যেমন প্রতিপিস ব্রয়লার ডিম কোনো দোকানে ৮টাকা, কোনো দোকানে ৯টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। এভাবে মুদি দোকান থেকে শুরু করে কাঁচা তরিতরকারির দোকানের প্রত্যেকটা পণ্যের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। ক্রেতারা প্রয়োজন মেটানোর জন্য বাধ্য হয়ে অতিরিক্ত দামে নিত্যপণ্য ক্রয় করছেন। এতে করে চরমভাবে ঠকছেন ক্রেতারা। ক্রেতাদের ঠকিয়ে অবৈধ অপার্জনে লাভবান হচ্ছেন রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। এক কথায় ব্যবসায়ীদের কাছে যেনো, ক্রেতারা জিম্মি।

গত কয়েক বার পত্র-পত্রিকায় এ সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশিত হলে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে রাজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয় এবং পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগে ২/১ টা ব্যবসায়ীদের জরিমানা করা হয়। যে সমস্ত ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হয়নি, তারা বীরদর্পে পণ্যের অতিরিক্ত দাম নিয়েই যাচ্ছে।

দেখাগেছে- রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা দোকানের মূল্য তালিকা প্রদর্শন না করে ইচ্ছামতো দামে পণ্য বিক্রি করছে এবং ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে এসব দোকানের মালিকরা মূল্য তালিকা প্রদর্শন ও দাম পরিবর্তন করেন।

রাজগঞ্জ এলাকার অনেকেই এ প্রতিনিধিকে জানান- বাজেট ও করোনাকে পুঁজি করে রাজগঞ্জ বাজারের অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছেন। রাজগঞ্জে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি কম থাকায় ব্যবসায়ীরা এ সুযোগ নিয়ে ক্রেতাদের ঠকাচ্ছেন। ব্যবসায়ীদের এমন আচরণে বর্তমান সফল আওয়ামীলীগ সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও জানান অনেকে।

ক্রেতাদের দাবি- রাজগঞ্জ বাজারের চৌরাস্তা, বটতলা মোড়, কাঁচা বাজারসহ প্রত্যেকটা মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত